আকাশপথ খুলে দিলো ইরাক, জর্ডান, লেবানন
ইসরায়েলে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে নিজেদের আকাশপথ বন্ধ রেখেছিল ইরাক জর্ডান ও লেবানন৷ তবে রোববার আকাশসীমা ফের খুলে দিয়েছে ইরাক৷ ইরাকের বিমান চলাচল কর্তৃপক্ষ এ কথা ঘোষণা করেছে৷জর্ডান এবং লেবাননও রোববার দেশের আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে।ইসরায়েলের দাবি, ইরানের হামলাগুলোকে ‘প্রতিহত' করেছে তারা৷ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে ‘আকাশপথ ফের চালু করার' কথা জানিয়েছে। তারা বলেছে, আর কোনো ‘‘বেসামরিক বিমানের নিরাপত্তা ঝুঁকি'' নেই৷ উত্তর ইরাকের কুর্দি মিডিয়া জানিয়েছে, শনিবার রাতভর স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের উপর দিয়ে উড়েছে ইরানি ড্রোন৷ জর্ডানে, বেসামরিক বিমান চলাচল কমিশনের প্রধান হাইথাম মিস্তো সরকারি আল মামলাকা চ্যানেলকে বলেন, ‘‘জর্ডানের আকাশপথ ফের খুলে দেওয়া হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে৷ ''ফ্ল্যাগ ক্যারিয়ার রয়্যাল জর্ডানিয়ান-এর সিইও সামের মাজালি রোববার বলেন, এয়ারলাইন্সের ফ্লাইট ‘‘পুনরায় শুরু হয়েছে৷'' যদিও দেরি হতে পারে বলে মনে করছেন তারা৷শনিবার রাতে ইসরায়েলে ৩০০টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণ...